Total Views: 3
আদিতমারীতে উত্তেজনা: পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরে গ্রেফতার ১০ ,

লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দিনী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভেলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
ঘটনাটি শুরু হয় গত সোমবার, প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্দেহভাজনদের আটককে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
