বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রিয়ার দাপুটে জয়

দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল অস্ট্রিয়া। ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে রাল্ফ রাগনিকের শিষ্যরা। অস্ট্রিয়ার হয়ে গোল পেয়েছেন রোমানো স্মিড, ইয়াজান আল আরব ও আরনাউটোভিচ। আর জর্ডানের হয়ে একমাত্র গোলটি আসে আলী ওলওয়ানের পা থেকে।

জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অস্ট্রিয়ার দখলে। ম্যাচের প্রথম হাফে ডি-বক্সের বাইরে থেকে গোল করে অস্ট্রিয়াকে লিড এনে দেন রোমানো স্মিড। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয় হাফের শুরুতেই ঘুরে দাঁড়ায় বিশ্বকাপে প্রথম সুযোগ পাওয়া জর্ডান। ৫০তম মিনিটে নুর আল-দ্বীনের ক্রস থেকে হেডে গোল করেন আলী ওলওয়ান। তবে এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেছে অস্ট্রিয়া।

কিন্তু আবারও লিড নেয় অস্ট্রিয়া, আর সেই গোল আর শোধ করতে পারেনি জর্ডান। উল্টো বাড়ানো সময়ে পেনাল্টি থেকে আরও একটি গোল করে অস্ট্রিয়া। ফলে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

‘জে’ গ্রুপের এই ম্যাচে জয় পাওয়ায় টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো অস্ট্রিয়া। এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। আগামী ২২ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top