চট্টগ্রামে মা-মেয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

গত শনিবার দিবাগত রাতে আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় পাঁচ বছর বয়সী পিয়াস বড়ুয়া।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top