শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে শান্তি চুক্তি স্বাক্ষরের আগে চলতি সপ্তাহে কাতারের দোহায় পরোক্ষ বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সুইজারল্যান্ডে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের আগে উভয় পক্ষের সঙ্গে পৃথক প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, কাতারের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ না হলেও আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

শান্তি চুক্তির আগে দোহায় বৈঠক করবে ওয়াশিংটন-তেহরান

পাকিস্তান এই কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্ভাব্য চুক্তিকে ‘শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির অগ্রগতির বিষয়টি নিশ্চিত করে হরমুজ প্রণালীসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরান যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top