যুবদল নেতা হত্যার ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা হত্যা, সড়ক অবরোধে বিক্ষোভ

চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ উল হক চৌধুরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন বিচার দাবিতে মিছিল ও বিক্ষোভ করেন এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশ অবরোধ করে প্রতিবাদ জানান।

স্থানীয়দের অভিযোগ, মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র ব্যক্তি মাসুদকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

নিহত মাসুদ উল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বড় ভাই স্বপন চৌধুরী বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top