বিশ্বকাপ ভাবনায় আশাবাদী, কিন্তু সতর্ক ইংল্যান্ড কোচ

২০২৬ বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে শিরোপার অন্যতম দাবিদার মনে করা হলেও দলটির কোচ থমাস টুখেল সতর্ক অবস্থান নিয়েছেন। তার মতে, ইংল্যান্ডের লক্ষ্য বিশ্বকাপ জেতা হলেও বর্তমানে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের মতো দলগুলোই বেশি ফেভারিট।

টুখেল বলেন, ১৯৬৬ সালের পর ইংল্যান্ড আর বিশ্বকাপ জিততে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে দলটি ইউরোর দুই আসরে ফাইনাল এবং বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে, যা তাদের সম্ভাবনার প্রমাণ।

ইংল্যান্ড কোচের বিশ্বাস, দলটি ট্রফির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে শিরোপা জিততে হলে ভালো পারফরম্যান্সের পাশাপাশি কিছুটা ভাগ্যও প্রয়োজন হবে। আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top