নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবি পরিচালক পদ ছাড়লেন শাকরুল

নির্বাচিত হওয়ার পরদিনই বিসিবি পরিচালক পদ ছাড়লেন শাকরুল

রাজশাহী বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণার পরদিনই পদত্যাগ করেছেন।

মীর শাকরুল আলম
মীর শাকরুল আলম

তিনি বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে তাঁর পক্ষে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। শাকরুল বলেন, তাঁর বাবা মীর শাহে আলম সরকারের দায়িত্বে থাকায় পারিবারিক ব্যবসার বেশির ভাগ দায়িত্ব এখন তাঁর ওপর বর্তেছে।

পদত্যাগের বিষয়ে তিনি জানান, বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা সম্মানের হলেও বর্তমান পরিস্থিতিতে ব্যবসা ও পারিবারিক দায়িত্বকে অগ্রাধিকার দিতে হচ্ছে। তাই নিয়ম মেনেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ক্লাব, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এদিকে ২৫ পরিচালকের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top