পুনর্নির্বাচিত হলেন রিয়াল সভাপতি পেরেজ

আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ

আবারও ফ্লোরেন্তিনো পেরেজ-এর হাতেই থাকছে রিয়াল মাদ্রিদ-এর নেতৃত্ব। ক্লাব সদস্যদের ভোটে জয়ী হয়ে ২০৩০ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালনের ম্যান্ডেট পেয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোট ভোটের ৬৫ শতাংশ পেয়ে ব্যবসায়ী এনরিকে রিকেলমে-কে পরাজিত করেছেন পেরেজ। নির্বাচনী প্রচারণায় তিনি নতুন এক ‘গ্যালাকটিকো’ তারকাকে দলে ভেড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়েছে।

নির্বাচনের আগে পেরেজ ঘোষণা দেন, ইউরোপের একটি শীর্ষ ক্লাবের তারকা খেলোয়াড়কে দলে আনতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হবে। যদিও তিনি ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি।

পেরেজের পুনর্নির্বাচনের পর ক্লাবে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো কোচ হিসেবে জোসে মরিনহো-র সম্ভাব্য প্রত্যাবর্তন। এতে নতুন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদে নতুন পরিকল্পনা ও চমকের প্রত্যাশা বেড়েছে সমর্থকদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top