সমালোচনার ঝড়ে নড়েচড়ে বসে সিদ্ধান্ত পাল্টাল ফিফা

তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালো ফিফা

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। সমর্থক গোষ্ঠী, পরিবেশবাদী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতার তীব্র সমালোচনার পর নতুন নীতিমালা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দর্শকরা স্টেডিয়ামে ৫৯০ মিলি ধারণক্ষমতার ফ্যাক্টরি-সিলড একবার ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার অজুহাতে ধাতব বা শক্ত প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য বোতল বহনের অনুমতি দেওয়া হবে না।

বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা থাকায় পানির বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমর্থকদের অভিযোগ ছিল, এটি দর্শকদের অতিরিক্ত খরচে পানি কিনতে বাধ্য করার একটি উদ্যোগ।

বিতর্কের মুখে শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করে ফিফা। সংস্থাটি জানিয়েছে, দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় রেখেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top