ইন্টারনেট সেবায় সব কর-ভ্যাট প্রত্যাহারের দাবি আইএসপিএবির

ইন্টারনেট সেবায় সব ধরনের কর-ভ্যাট প্রত্যাহারের দাবি আইএসপিএবির

আসন্ন জাতীয় বাজেটের আগে ইন্টারনেট সেবার ওপর আরোপিত সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে Internet Service Providers Association of Bangladesh। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম বলেছেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর বর্তমানে থাকা ৫ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হলে দেশের তথ্যপ্রযুক্তি খাত ক্ষতিগ্রস্ত হবে।

আমিনুল হাকিম

তিনি জানান, বর্তমানে দেশে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের হার মাত্র ৮ শতাংশ। ডিজিটাল সেবা, ফ্রিল্যান্সিং এবং আইসিটি খাতের সম্প্রসারণে ইন্টারনেটের মূল্য কমানো জরুরি। তাই বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করে শূন্য শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।

আমিনুল হাকিম আরও বলেন, শুধু গ্রাহক পর্যায়ে নয়, ইন্টারনেট সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে থাকা কর ও শুল্কও কমানো প্রয়োজন। এতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় কমবে এবং তারা কম খরচে উন্নত ও উচ্চগতির ইন্টারনেট দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারবে।

আইএসপিএবির মতে, সুলভ মূল্যের ইন্টারনেটই ডিজিটাল অর্থনীতির ভিত্তি। তাই সাময়িক রাজস্ব বৃদ্ধির জন্য কর বাড়ানোর পরিবর্তে ইন্টারনেট খাতে কর ও ভ্যাট কমালে দীর্ঘমেয়াদে দেশের আইসিটি খাত, কর্মসংস্থান ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top