মীরসরাইয়ে লুডু খেলাকে কেন্দ্র করে প্রাণ গেল এক যুবকের

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়ায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুই কিশোরের বিরোধের জেরে জাফর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পশ্চিম পোলমোগরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার দাবি করেছে, লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের একপর্যায়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সময় জাফর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুই কিশোরের মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটে। ধস্তাধস্তির সময় এক নারী জাফরের বুকে পাথর নিক্ষেপ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রায়হান ও তার মা জাহেদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top