রামিসা হত্যা মামলায় আদালতে সোহেল ও তার স্ত্রী

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার আত্মপক্ষের শুনানি আজ অনুষ্ঠিত হবে।]\

আদালতে সোহেল ও তার স্ত্রী

বুধবার (৩ জুন) বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির জন্য সকালেই কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে হাজির করা হয়েছে।

আত্মপক্ষের শুনানিতে আসামিরা নিজেদের পক্ষে বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন। শুনানি শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করতে পারেন আদালত।

এর আগে মঙ্গলবার মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ভিকটিমের বাবা-মাও ছিলেন। তাদের জবানবন্দিতে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।

গত ১ জুন আদালত সোহেল রানা ও স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গুমের অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর সেকশন-১১ এলাকার বাসা থেকে বের হওয়ার পর শিশু রামিসাকে কৌশলে অভিযুক্তদের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের কক্ষের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top