শিশু ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ, টিয়ারগ্যাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ

শিশু ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ, টিয়ারগ্যাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ ,

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ

বৃহস্পতিবার সন্ধ্যায় বিসমিল্লাহ ম্যানশন এলাকায় শত শত স্থানীয় বাসিন্দা বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তকে পুলিশ ভ্যানযোগে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ফেলে। টিয়ারগ্যাস ছোড়ার পরও রাত ৯টা পর্যন্ত অভিযুক্তকে ঘটনাস্থল থেকে সরাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top