বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র-কানাডার ভিসার আবেদন ইরান ফুটবলারদের

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র-কানাডার ভিসার আবেদন ইরান ফুটবলারদের ,

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য আবেদন করেছেন ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়ে পুরো স্কোয়াড কানাডার ভিসার জন্য সাক্ষাৎকার দেয়। পাশাপাশি কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনও জমা দিয়েছেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি অনুযায়ী, লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে নিজেদের ম্যাচ খেলবে এশিয়ার দলটি।

ইরান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্কোয়াডের সবাই কানাডার ভিসার আবেদন করেছেন। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে আগে যারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করতে পারেননি, তারাও এবার আবেদন করেছেন।

বর্তমানে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করছে ইরান জাতীয় দল। দেশটির ঘরোয়া লিগ স্থগিত থাকায় অনেক খেলোয়াড়ের ম্যাচ ফিটনেসে ঘাটতি তৈরি হয়েছে। তাই বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে তুরস্কে অনুশীলন করছে তারা।

আগামী ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। এরপরই ঘোষণা করা হবে দলটির চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top