চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain Bakul।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেব। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারো চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার প্রথম কাজ।
মঙ্গলবার তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, প্রথম ধাপে Dhaka Medical College Hospital ও Shaheed Suhrawardy Medical College Hospital এ এ ব্যবস্থা চালু করা হবে।
তিনি আরও বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহাখালী এলাকার স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ ইউনিটের জন্য শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। ঈদুল আজহার পর এসব ইউনিট উদ্বোধন করা হবে।
