নতুন কোচ নিয়ে বাফুফের সিদ্ধান্ত আসছে দ্রুত

দুই-তিন দিনের মধ্যেই জানা যাবে জাতীয় দলের নতুন কোচের নাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। ওয়েলসের সাবেক কোচ Chris Coleman এর নাম সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও তাঁর উচ্চ পারিশ্রমিক বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 Chris Coleman
Chris Coleman

আজ পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বাফুফে ইতোমধ্যে তিনজন কোচের সংক্ষিপ্ত তালিকা করেছে। তাদের মধ্যে রয়েছেন ক্রিস কোলম্যান, Bernd Storck এবং Thomas Dooley

সংবাদমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, “আমরা বাফুফের সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন কোচের নাম জানা যাবে।”

জানা গেছে, কোলম্যান তাঁর সহকারী কোচ কিট সিমন্সকে নিয়েই বাংলাদেশে আসতে আগ্রহী। দুজনের সম্ভাব্য মাসিক ব্যয় হতে পারে প্রায় ৩৫ হাজার ডলার, যার মধ্যে কোলম্যানের বেতনই প্রায় ২৬ হাজার ডলার।

এ সময় ক্রীড়া খাতের বাজেট প্রসঙ্গে আমিনুল হক বলেন, বর্তমান বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম হলেও আগামী অর্থবছরে ক্রীড়াঙ্গনের জন্য বড় পরিসরে নতুন পরিকল্পনা বাস্তবায়নের আশা করছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top