বিশ্বকাপে তাপপ্রবাহ আতঙ্ক, সতর্কতা বিজ্ঞানীদের

তাপপ্রবাহে ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রতি চারটি ম্যাচের একটি চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই আসরে জলবায়ু পরিবর্তনের প্রভাব বড় উদ্বেগ হয়ে উঠেছে।

জলবায়ুবিজ্ঞানীদের নেটওয়ার্ক ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ (ডব্লিউডব্লিউএ) জানিয়েছে, ১৯৯৪ সালের বিশ্বকাপের তুলনায় এবার খেলোয়াড় ও দর্শকদের জন্য তাপ ও আর্দ্রতার ঝুঁকি অনেক বেড়েছে। বিশ্লেষণে দেখা গেছে, মোট ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি ম্যাচে ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ।

এ কারণে ফিফা প্রতিটি ম্যাচে ‘কুলিং ব্রেক’ বাধ্যতামূলক করেছে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, অন্তত পাঁচটি ম্যাচ আরও বিপজ্জনক গরমে অনুষ্ঠিত হতে পারে, যেখানে ম্যাচ স্থগিতের প্রয়োজনও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকদের ঝুঁকি আরও বেশি। কারণ, সেখানে তাৎক্ষণিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সীমিত থাকবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top