চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল–শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ শব্দ লেখা কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া উত্তেজনা বিকেল পর্যন্ত স্থায়ী হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা চালু রয়েছে। সংঘর্ষে এক শিক্ষার্থীর পায়ের গোড়ালি কেটে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, কলেজ ক্যাম্পাসে একটি গ্রাফিতি পরিবর্তনকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। একপক্ষ ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ লিখে দিলে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

দুপুরের দিকে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন জানান, সংঘর্ষের কারণে দুপুরের পর ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top