ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে লরি চাপায় আনিসুর রহমান চৌধুরী জাবিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট চৌধুরী বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে নগরীর পাহাড়তলী এলাকায় উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হন তিনি। ভারী বৃষ্টির মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় অতিমাত্রায় পিছলে থাকা রাস্তায় সামনে থাকা একটি ট্রাককে সজোরে মোটরসাইকেল আরোহী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে মহাসড়কের পাশে রাখে।
ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি জানানো হলে পরিবারের কাছে খবর দেয় পুলিশ।
নিহত জেলেনের বাড়ির মো. কামরুল চৌধুরী বলেন, প্রতিদিন সে বাড়ি থেকে কোন সময় মোটরসাইকেল আর কোন সময় প্রাইভেটকার নিয়ে নগরীর পাহাড়তলী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে যেত। গতকাল ভারী বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ভাটিয়ারী এলাকায় তিনি চাপায় মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর লরি ফেলে চালক পালিয়ে যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি চালক পলাতক থাকলেও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
