নেএকোণায় মদন থানায় ৫ শত পিস ইয়াবাসহ এক নারী আটক

নেএকোণা জেলা প্রতিনিধি:
মো:সাঈদ আনোয়ার(অনিক)

নেএকোণায় মদন থানায় ৫ শত পিস ইয়াবা সহ আসমা আক্তার(৪০)নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে মদন থানা পুলিশ। বুধবার সকালে উপজেলা চাঁনগাও ইউনিয়নের চাঁনগাও (ঠাকুরবাড়ি) থেকে আসমা আক্তার কে আটক করা হয়।আটকেের বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান।

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে চাঁনগাও গ্রামের ঠাকুর বাড়ি এলাকা থেকে আসমা আক্তার কে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫ শত পিস ইয়াবা জব্দ করা হয়।আটক আসমা আক্তার কদশ্রী গ্রামের মৃত ফরজ আলীর কন্যা।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান,বুধবার সকালে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ শত পিস ইয়াবা সহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top