সীতাকুণ্ড মা-শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি:
দীর্ঘদিন দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন সীতাকুণ্ড মা-শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আইটি ও হিসাবরক্ষক মেহেদী হাসান সাকিব। এ উপলক্ষে রোববার (২৯ জুন) বিকেলে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. রেহান উদ্দিন বলেন, “সাকিব আমার অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত একজন কর্মকর্তা ছিলেন। তিনি কেবল দক্ষ আইটি ও হিসাবরক্ষকই নন, বরং প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সকল কাজেও ছিলেন পারদর্শী। শুরু থেকেই সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীলভাবে কাজ করেছেন। বর্তমানে তিনি প্রবাসে যাচ্ছেন, আমি তার জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।”

সহকর্মীরা জানান, “সাকিবের বিদায়ে আমাদের মাঝে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তিনি ছিলেন পরিবারের একজন বিশ্বস্ত, পরিশ্রমী ও প্রাণপ্রিয় সদস্য। কাজের প্রতি তার নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও আন্তরিকতা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

বিদায়ী বক্তব্যে মেহেদী হাসান সাকিব বলেন, “এই হাসপাতাল আমার জীবনের দ্বিতীয় পরিবার। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসা, শেখা ও অভিজ্ঞতায় ভরপুর। আমি কৃতজ্ঞ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি, যারা আমাকে এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দিয়েছেন। সবার প্রতি ভালোবাসা ও দোয়া চাই।”

অনুষ্ঠান শেষে হাসপাতালের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। সহকর্মীরা তাকে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন। সাকিবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয় বিদায় অনুষ্ঠানটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top